স্যন্দন ডিজিটাল ডেস্ক ৩ অক্টোবর : বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের। ব্যালকনি থেকে নীচে আছড়ে পড়তেই দু’খণ্ড হয়ে যায় দেহ। শনিবার নয়ডার ৯৪-এর সুপারনোভা সোসাইটি নামে এক আবাসনে ভয়ঙ্কর ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (যদিও ভিডিও-র সত্যতা যাচাই করেনি স্যন্দন ডিজিটাল ডেস্ক )।
জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম সম্ভব জৈন। গুরুগ্রামের আইএমটি মানেসার এলাকার বাসিন্দা ওই যুবক। জানা গিয়েছে, এই ঘটনার আগের দিন অর্থাৎ শুক্রবার ওই আবাসনের একটি রুম অনলাইনে বুক করেছিলেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঠিক যে সময় ওই যুবক আত্মহত্যা করতে বারান্দার রেলিং টপকে বাইরে দিকে ঝুলে গিয়েছিলেন প্রায়, সেই সময় পাশের রুমের এক এসি মেরামতকারী তাঁকে দেখে বাঁচানোর চেষ্টা করেন। এক্স হ্যান্ডেলে পোস্ট করা মর্মান্তিক ঘটনার ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি বহুতলের ব্যালকনির বাইরের কার্নিশে দাঁড়িয়ে আছেন। আর নীচে থাকা লোকজন তাঁকে দেখে আতঙ্কে চিৎকার করছেন। ভিডিও করছেন। মাটিতে পড়ার সময় বিকট শব্দ শোনা গিয়েছে ওই ভিডিওতে।
মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও ফরেনসিক টিম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে, ওই যুবক তীব্র হতাশায় ভুগছেন এবং আর বাঁচতে চান না। এর পরই তিনি বারান্দা থেকে নীচে ঝাঁপ দেন। তদন্তে পুলিশ জানতে পারে, ঘটনার আগে সম্ভব একটি ভিডিও রেকর্ড করেছিলেন। সেখানে তিনি আর্থিক সমস্যার কথা উল্লেখ করেন। সেখানে তিনি আত্মহত্যার করার কথা জানান বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভিডিওটি আরও পর্যবেক্ষণের জন্য পাঠানো হয়েছে। এছাড়া সম্ভবের ফোন থেকে বাবার সঙ্গে হওয়া হোয়াটসঅ্যাপ চ্যাটও উদ্ধার করেছে পুলিশ। সেখানে আত্মহত্যার কথা লিখেছিলেন সম্ভব বলেও তদন্তকারীরা জানিয়েছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান