Thursday, September 24, 2026
বাড়ি জাতীয় মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৪ যাত্রী

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৪ যাত্রী

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ১৪ যাত্রী

খালাপুর, ২৪ সেপ্টেম্বর (হি.স.): মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের ওপর একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড! অল্পের জন্য প্রাণে বাঁচলেন ১৪ জন যাত্রী। বৃহস্পতিবার সকালে পুণেগামী লেনে চলন্ত একটি বাসে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পানভেল পুরনিগম এবং খোপোলি পুরসভার দমকল বাহিনী। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার সময় বাসটিতে ১৪ জন যাত্রী উপস্থিত ছিলেন। তবে দ্রুততার সঙ্গে তাঁদের নিরাপদে নামিয়ে আনা সম্ভব হওয়ায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। পরে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, ততক্ষণে বাসটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha