নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মঙ্গলবার দিল্লিতে 'ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স'-এর ২৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী বা রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বলেন, "২৫ বছর আগে সংসদ 'ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স অ্যাক্ট, ২০০১'-এর মাধ্যমে আমাদের এই কাউন্সিলকে জাতীয় গুরুত্বসম্পন্ন একটি প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছিল। তবে এর ঐতিহ্য বা ইতিহাস আরও অনেক পুরনো। এই মাইলফলক উদযাপনের লক্ষ্যে আজ 'সাপ্রু হাউস'-এ উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভারতের উপরাষ্ট্রপতি এবং এই বিশিষ্ট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর 'ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স'-এ এটিই আমার প্রথম সফর। সুধীবৃন্দ, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে গত সপ্তাহে ভারত সফলভাবে ব্রিকস শিখর সম্মেলনের আয়োজন করেছে। এই সম্মেলনের অভূতপূর্ব সাফল্যের জন্য আমি আমাদের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, বিদেশ সচিব বিক্রম মিশ্রি এবং বিদেশ মন্ত্রকের কূটনীতিক ও আধিকারিকদের নিবেদিতপ্রাণ দলকে আন্তরিক অভিনন্দন জানাই।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান