Monday, September 21, 2026
বাড়ি জাতীয় জাতীয় প্রকৌশলী দিবসে উদ্ভাবকদের অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

জাতীয় প্রকৌশলী দিবসে উদ্ভাবকদের অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

জাতীয় প্রকৌশলী দিবসে উদ্ভাবকদের অবদানকে কুর্নিশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে মঙ্গলবার পালিত হচ্ছে জাতীয় প্রকৌশলী দিবস। আধুনিক ভারতের অন্যতম শ্রেষ্ঠ রূপকার, প্রখ্যাত সিভিল ইঞ্জিনিয়ার তথা ভারতরত্ন স্যার মোক্ষগুন্ডম বিশ্বেশ্বরায়া-র জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। সমাজে রূপান্তর ও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে প্রকৌশলীদের অবদানকে স্মরণ করে দিনটিতে দেশজুড়ে বিভিন্ন স্তরে শুভেচ্ছা জানানো হচ্ছে।

প্রধানমন্ত্রী সহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকৌশলী সমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং স্যার বিশ্বেশ্বরায়ার দূরদৃষ্টি ও উদ্ভাবনী চেতনাকে পাথেয় করে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী এদিন এক্স মাধ্যমে জানান, "সকল অসাধারণ প্রকৌশলীকে শুভেচ্ছা—তাঁরাই নির্মাণ ও উদ্ভাবনের মাধ্যমে এক উন্নত আগামীর জন্য সমাধান গড়ে তোলেন। স্যার এম. বিশ্বেশ্বরাইয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি; তাঁর প্রকৌশলগত মেধা ও দেশ-গঠনের দূরদর্শী চিন্তা এখনও আমাদের অনুপ্রাণিত করে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha