নয়াদিল্লি,
১২ সেপ্টেম্বর
(হি.স.):
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার দিল্লিতে চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
"আপনাকে স্বাগত জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ব্রিকস সম্মেলনে আপনার ইতিবাচক মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভারতের ব্রিকস সভাপতিত্বকালে চিনের কাছ থেকে যে সমর্থন ও সহযোগিতা পাওয়া গেছে,
তার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন আমাদের সামনে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আবারও,
আপনাকে ভারতে উষ্ণ স্বাগত।"
উল্লেখ্য,
ব্রিকস দেশগুলির মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে চিন ও ভারতকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান প্রেসিডেন্ট শি জিনপিং। প্রেসিডেন্ট শি জিনপিং বলেন,
চিন ও ভারত একে অপরের শক্তির জায়গাগুলি থেকে শিক্ষা নিয়ে যৌথ উন্নয়ন অর্জন করতে পারে। চিন ভারতের সঙ্গে নিজস্ব সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে দেখে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান