Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় শেখ খালেদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

শেখ খালেদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

শেখ খালেদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): নতুন দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনে সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় নিরাপত্তা বিষয়ক দফতরের প্রধান শেখ খালেদ বিন মহম্মদ-বিন-জায়েদ অল-নাহিয়ানের সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে সাক্ষাৎ সারেন তাঁরা। সে কথা নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। নিজের পোস্টে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, তাঁদের আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ গবেষণা, খনিজ এবং অশোধিত তেলের উত্তোলনের মতো বিষয়গুলি। এ ছাড়াও অশান্ত পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও শেখ খালেদ বিন মহম্মদ-বিন-জায়েদ অল-নাহিয়ানের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, শেখ খালেদ বিন মহম্মদ-বিন-জায়েদ অল-নাহিয়ান হলেন আমিরশাহির শাসক মহম্মদ-বিন-জায়েদ অল-নাহিয়ানের পুত্র।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha