Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মাসুদ পেজেশকিয়ানের

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মাসুদ পেজেশকিয়ানের

রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ মাসুদ পেজেশকিয়ানের

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার নতুন দিল্লিতে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ব্রিকস সম্মেলনে যোগ দিতে ইরানের রাষ্ট্রপতি বর্তমানে ভারতের রাজধানীতে রয়েছেন। এদিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রপতি। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তাঁরা পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রী ভারতের সেই ধারাবাহিক অবস্থান পুনর্ব্যক্ত করেন, সমস্ত সমস্যার সমাধান আলোচনা ও কূটনীতির মাধ্যমেই হওয়া উচিত। এছাড়া তিনি ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা, অবাধ নৌ-চলাচল ও বাণিজ্য রক্ষা এবং নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha