Sunday, September 20, 2026
বাড়ি জাতীয় ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (হি.স.): অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনের ফাঁকে শনিবার নতুন দিল্লির হায়দরাবাদ হাউসে ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং-এর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং-এর সঙ্গে সাক্ষাৎ করেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির পর্যালোচনা করেন।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের রাষ্ট্রপতি তো লাম-এর ভারত সফরের সময় এই সম্পর্ককে ‘উন্নত ও ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব’-এর পর্যায়ে উন্নীত করা হয়েছিল। এছাড়া, উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়ে মতবিনিময় করেন এবং তাঁদের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha