Wednesday, September 2, 2026
বাড়ি জাতীয় কংগ্রেসে যোগদান এআইএমআইএম-এর প্রাক্তন মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকারের

কংগ্রেসে যোগদান এআইএমআইএম-এর প্রাক্তন মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকারের

কংগ্রেসে যোগদান এআইএমআইএম-এর প্রাক্তন মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকারের

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর (হি.স.): এআইএমআইএম-এর প্রাক্তন মুখপাত্র সৈয়দ আসিম ওয়াকার বুধবারে কংগ্রেসে যোগ দিলেন। কংগ্রেসের সদর দফতরে একটি অনুষ্ঠানে দলের সদস্যপদ গ্রহণ করেন ওয়াকার। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাজেন্দ্র পাল গৌতম, অজয় রাই, ইমরান প্রতাপগড়ি প্রমুখ। এ দিন সাংবাদিক সম্মেলনে ওয়াকার বলেন, কংগ্রেস–ই শক্ত হাতে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে। যদি বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হয়, তবে কংগ্রেসের সঙ্গে যুক্ত হওয়া জরুরি। তিনি বলেন, বিজেপি এবং তার আদর্শের বিরুদ্ধে লড়াই করার কথা বলে থাকে এআইএমআইএম। কিন্তু বাস্তবে হয় তার বিপরীত।

এ দিন রাজেন্দ্র পাল গৌতম বলেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে শিক্ষা, কর্মসংস্থান, পড়ুয়া, মহিলা ও বঞ্চিত শ্রেণীর সমস্যাগুলো নিয়ে আন্দোলন হচ্ছে। রাহুল গান্ধী প্রতিটি শ্রেণীর কণ্ঠস্বর জোরালোভাবে তুলে ধরছেন। রাহুল গান্ধীর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দলের প্রবীণ নেতারা কংগ্রেসে যোগ দিচ্ছেন। অজয় রাই ওয়াকারকে কংগ্রেসে স্বাগত জানিয়ে বলেন, তিনি তাঁর বাগ্মিতার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছেন। ওয়াকারের চিন্তাভাবনা রাহুল গান্ধীর দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। ইমরান প্রতাপগড়ি বলেন, কংগ্রেসে সৈয়দ আসিম ওয়াকার যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হলো। আগামী দিনে আরও অনেকে কংগ্রেসে যোগ দেবেন। বিজেপির আদর্শের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে লড়াই করবে এবং জয় অর্জন করবে কংগ্রেস।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha