Monday, August 31, 2026
বাড়ি জাতীয় কিরগিজ সফরে প্রধানমন্ত্রী, বিশকেকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

কিরগিজ সফরে প্রধানমন্ত্রী, বিশকেকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

কিরগিজ সফরে প্রধানমন্ত্রী, বিশকেকে প্রবাসীদের উষ্ণ অভ্যর্থনা

বিশকেক, ৩১ আগস্ট (হি.স.): দুই দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিরগিজ প্রজাতন্ত্রে পৌঁছেছেন। বিশকেকে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশকেকে পৌঁছনোর পর রবিবার রাতে প্রধানমন্ত্রী এক্স মাধ্যমে জানান, বিশকেকে পৌঁছেছেন তিনি। উষ্ণ অভ্যর্থনার জন্য কিরগিজ প্রজাতন্ত্রের মন্ত্রিসভার চেয়ারম্যান আদিলবেক কাসিমালিয়েভের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। সেখান থেকে হোটেলে পৌঁছলে প্রবাসী ভারতীয়রা বিশেষ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীকে। ভারত মাতা কি জয়, বন্দেমাতরম ধ্বনি দিতে থাকেন প্রবাসীরা। উল্লেখ্য, কিরগিজ প্রজাতন্ত্রে ২৬-তম এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সম্মেলনে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন এবং সেখানে নিরাপত্তা-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha