Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় হাতি সংরক্ষণের জন্য দেশে ৩৩টি অভয়ারণ্য ও ১৫০টি করিডোর রয়েছে, বিশ্ব হাতি দিবসে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব

হাতি সংরক্ষণের জন্য দেশে ৩৩টি অভয়ারণ্য ও ১৫০টি করিডোর রয়েছে, বিশ্ব হাতি দিবসে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব

হাতি সংরক্ষণের জন্য দেশে ৩৩টি অভয়ারণ্য ও ১৫০টি করিডোর রয়েছে, বিশ্ব হাতি দিবসে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.): দেশে হাতি সংরক্ষণের জন্য ১৪টি রাজ্যে ৩৩টি হাতিদের অভয়ারণ্য এবং ১৫০টি বৈজ্ঞানিকভাবে চিহ্নিত হাতিদের করিডোর রয়েছে। বুধবার বিশ্ব হাতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেছেন, হাতিদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হলো আদতে ভারতের বন, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ঐতিহ্য রক্ষা করার সমতুল্য। তিনি আরও বলেন, হাতিদের সংখ্যা নজরদারির জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানুষ-হাতি সংঘাত কমানোর জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। হাতি সংরক্ষণের জন্য এই ধরনের প্রচেষ্টা অত্যন্ত জরুরি, যাতে তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভারতের বন ও প্রাকৃতিক অঞ্চলে অবাধে বিচরণ করতে পারে।

কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব বুধবার সমাজ মাধ্যমে একটি পোস্টে বলেন, বিশ্ব হাতি দিবসে, মানুষ এবং হাতি উভয়ের জন্য যৌথ ভবিষ্যৎ সুনিশ্চিত করতে ভারতের অঙ্গীকারকে আমরা পুনর্ব্যক্ত করছি। ১৪টি রাজ্যজুড়ে ৩৩টি হাতি অভয়ারণ্য, ১৫০টি বৈজ্ঞানিকভাবে স্বীকৃত হাতি করিডোর, উন্নত পদ্ধতিতে হাতির সংখ্যা পর্যবেক্ষণ এবং মানুষ-হাতির মধ্যে সংঘাত কমানোর কঠোর ব্যবস্থার মাধ্যমে ভারত হাতি সংরক্ষণকে ক্রমাগত শক্তিশালী করে চলেছে। আমরা যখন হাতিদের ভবিষ্যৎ সুরক্ষিত করি, তখন মূলত আমাদের বন, জীববৈচিত্র্য এবং পরিবেশগত ঐতিহ্যকেই রক্ষা করি। আসুন আমরা সুনিশ্চিত করি যেন আগামী প্রজন্মগুলোর জন্যও হাতি ভারতের বন ও প্রাকৃতির কোলে স্বাধীনভাবে বিচরণ করে যেতে পারে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha