Tuesday, August 4, 2026
বাড়ি জাতীয় পলাতকদের প্রত্যর্পণ জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখে সরকার : স্বরাষ্ট্র মন্ত্রক

পলাতকদের প্রত্যর্পণ জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখে সরকার : স্বরাষ্ট্র মন্ত্রক

পলাতকদের প্রত্যর্পণ জাতীয় অগ্রাধিকার হিসেবে দেখে সরকার : স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : ভারত ২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে ৩৬টি দেশ থেকে ২৭৪ জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সরকার ২০১৮ সালে ‘ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স অ্যাক্ট’ (পলাতক অর্থনৈতিক অপরাধী আইন) প্রণয়ন করেছে। মন্ত্রক আরও উল্লেখ করেছে, পলাতক অপরাধীদের মোকাবিলায় ভারত একটি সমন্বিত, গোয়েন্দা-নির্ভর ও প্রযুক্তি-চালিত মডেল গড়ে তুলেছে।

মন্ত্রক জানিয়েছে, ২০১৪ সালের আগে ভারতের মাত্র ৩৭টি দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি ছিল এবং অর্থনৈতিক অপরাধে জড়িত পলাতকদের মোকাবিলা বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনও সুনির্দিষ্ট আইনও ছিল না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে ভারত গড়ে প্রতি বছর মাত্র চারজন পলাতক অপরাধীকে প্রত্যর্পণের মাধ্যমে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে, অথচ সেই সময়ে ১১০টি প্রত্যর্পণ-সংক্রান্ত অনুরোধ ঝুলে ছিল। মন্ত্রক উল্লেখ করে, পূর্ববর্তী সরকারগুলির মধ্যে পলাতকদের ফিরিয়ে আনার রাজনৈতিক সদিচ্ছার অভাব ছিল, কিন্তু বর্তমান সরকার পলাতকদের প্রত্যর্পণকে একটি ‘জাতীয় অগ্রাধিকার’ হিসেবে গণ্য করেছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha