Wednesday, August 5, 2026
বাড়ি জাতীয় পিওজেকে-তে তথাকথিত স্থানীয় নির্বাচন সম্পূর্ণ প্রহসন : বিদেশ মন্ত্রক

পিওজেকে-তে তথাকথিত স্থানীয় নির্বাচন সম্পূর্ণ প্রহসন : বিদেশ মন্ত্রক

পিওজেকে-তে তথাকথিত স্থানীয় নির্বাচন সম্পূর্ণ প্রহসন : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.): পিওজেকে-তে তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে ভারত। মঙ্গলবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "এই অন্তঃসারশূন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতা আড়াল করা সম্ভব নয়; কারণ 'পিওজেকে'-তে প্রকৃত ঘটনা হলো জনগণের বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমন-পীড়নের ঘটনায় অন্তত ৯০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

রণধীর উল্লেখ করেন, জনগণের অসন্তোষের জবাবে পাকিস্তান কর্তৃপক্ষ গুলি, ব্ল্যাক-আউট (যোগাযোগ বিচ্ছিন্নকরণ), ভয়ভীতি প্রদর্শন ও দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তানকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং মানবাধিকার বিষয়ে দেশটির বয়ান বিশ্ববাসীর সামনে তুলে ধরা উচিত।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha