তিরুবনন্তপুরম, ২ আগস্ট (হি.স.): টানা বৃষ্টির
পর কেরলমের ৪টি জেলায় এখনও
লাল সতর্কতা জারি রয়েছে। কোট্টায়াম,
আলাপ্পুঝা ও ইদুক্কি জেলায়
প্রবল বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কেরলমের
মুখ্যমন্ত্রীর কার্যালয় রবিবার জানিয়েছে, রাজ্যে ভারী বৃষ্টির জেরে
এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু
হয়েছে। আরও ৮ জন
নিখোঁজ রয়েছেন। বৃষ্টিজনিত কারণে আহতের সংখ্যা ১৩। মালাপ্পুরম জুড়ে
অব্যাহত ভারী বৃষ্টির ফলে
চালিয়ার নদীর জলস্তর বাড়ছে।
প্রশাসন নদীর তীরবর্তী বাসিন্দাদের
সতর্ক থাকার এবং নদী বা
এর আশেপাশের জলাশয়ে প্রবেশ করা থেকে বিরত
থাকার আহ্বান জানিয়েছে।
বিভিন্ন বাহিনী, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের
সহায়তায় উদ্ধার ও তল্লাশি অভিযান
চলছে। রাজ্যজুড়ে মোট ৫,৭৯২
জন মানুষকে ২০৯টি ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে।
২৭টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস
হয়েছে এবং ১৯৬টি বাড়ি
আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা প্রাণ হারিয়েছেন
এবং যারা ঘরবাড়ি ও
জীবিকা হারিয়েছেন, তাঁদের পরিবারকে সরকার সহায়তা প্রদান করবে বলে জানানো
হয়েছে। ভারী বৃষ্টিপাতের মধ্যে
মুঝিয়ার, কাল্লারকুট্টি, ইরাত্তায়ার, লোয়ার পেরিয়ার, পোরিঙ্গালকুথু বাঁধগুলিতে রেড অ্যালার্ট জারি
করা হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান