Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় ২২ ও ২৩ জুন দিল্লিতে ব্রিকস জাতীয় উপদেষ্টাদের বৈঠক আয়োজনে ভারত

২২ ও ২৩ জুন দিল্লিতে ব্রিকস জাতীয় উপদেষ্টাদের বৈঠক আয়োজনে ভারত

২২ ও ২৩ জুন দিল্লিতে ব্রিকস জাতীয় উপদেষ্টাদের বৈঠক আয়োজনে ভারত

নয়াদিল্লি, ২০ জুন (হি.স.): আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের আয়োজন করবে ভারত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এই বৈঠকে পৌরহিত্য করবেন। বৈঠকে ব্রিকস সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রতিনিধিদলের প্রধানরা ‘বর্তমান বিশ্বে বিদ্যমান অপ্রচলিত নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ’—এই বিষয়ের ওপর মতবিনিময় করবেন।

তাঁরা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর দ্রুত পরিবর্তনশীল প্রকৃতি এবং উদীয়মান নিরাপত্তা হুমকিতে নতুন প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোচনা করবেন। এছাড়া, তাঁরা সন্ত্রাসবাদ দমন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নিরাপত্তা বিষয়ক ব্রিকস-এর যৌথ ওয়ার্কিং গ্রুপগুলোর সাম্প্রতিক কার্যক্রমের ফলাফলও পর্যালোচনা করবেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha