নয়াদিল্লি, ১৪ জুন (হি.স.): বিগত ১২ বছরে দেশে উন্নতমানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করা হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার এক্স মাধ্যমে জানিয়েছেন, "গত ১২ বছরে ভারত উন্নতমানের স্বাস্থ্যসেবাকে আরও সাশ্রয়ী ও সহজলভ্য করে তোলার লক্ষ্যে কাজ করেছে। বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি 'আয়ুষ্মান ভারত'-এর দেশ হিসেবে পরিচিত হতে পেরে আমরা গর্বিত; এই কর্মসূচির মাধ্যমে সমাজের সবচেয়ে প্রান্তিক ও অসহায় মানুষদের উন্নতমানের চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে।"
মোদী আরও জানান, "প্রধানমন্ত্রী ভারতীয় জন-ঔষধি পরিযোজনা'-র মতো উদ্যোগের ফলে ওষুধ এখন অনেক সাশ্রয়ী হয়েছে। স্টেন্ট ও হাঁটু প্রতিস্থাপনের (নি ইমপ্ল্যান্ট) মতো চিকিৎসা সরঞ্জামের দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে, যা বহু মানুষকে উপকৃত করেছে। পাশাপাশি, আরও বেশি সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান ও আসন সংখ্যা বৃদ্ধির ফলে চিকিৎসা শিক্ষা সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য হয়ে উঠেছে। একটি সুস্থ ভারত গড়ে তোলার লক্ষ্যে আমরা আমাদের এই যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান