বাড়িজাতীয়বিভিন্ন দাবিতে মধ্যপ্রদেশে অনির্দিষ্টকালীন ধর্মঘটে চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীরা

বিভিন্ন দাবিতে মধ্যপ্রদেশে অনির্দিষ্টকালীন ধর্মঘটে চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীরা

ভোপাল, ২ জুন (হি.স.) : মধ্যপ্রদেশে জাতীয় স্বাস্থ্য মিশনের (এনএইচএম) অধীনে কর্মরত চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালীন ধর্মঘটে যাচ্ছেন।

আন্দোলনকারী কর্মীদের দাবি, ৩০ জানুয়ারি ২০২৬-এ খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তাঁদের স্থায়ী বা নিয়মিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এক বছর পেরিয়ে গেলেও তা পূরণ করা হয়নি। সরকারের এই উদাসীনতায় চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

চুক্তিভিত্তিক স্বাস্থ্য কর্মীদের প্রধান দাবিগুলি হলো— সাধারণ প্রশাসন দফতরের ২০২৩ সালের নীতি অনুযায়ী তাঁদের এনপিএস এবং স্বাস্থ্য বীমার সুবিধা দিতে হবে। অন্যান্য রাজ্যের মতো প্রতি বছর ১০ শতাংশ হারে বেতন বৃদ্ধি করতে হবে এবং স্থায়ী কর্মীদের সমান মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে। এছাড়া, কমিউনিটি হেলথ অফিসারদের বেতনের সঙ্গে পিবিআই-এর সামঞ্জস্য বজায় রাখার দাবিও জানানো হয়েছে।

কর্মীদের স্পষ্ট বক্তব্য, যতদিন না ‘সমান কাজের জন্য সমান বেতন’ নীতি লাগু হচ্ছে, ততদিন তাঁরা ‘সার্থক অ্যাপ’ পুরোপুরি বয়কট করবেন। অবিলম্বে তাঁদের এই দাবিগুলি মেনে নেওয়া না হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য