নয়াদিল্লি, ১৩ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে একগুচ্ছ আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের কনভয়ের গাড়ির সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়েছেন বলেও জানা যাচ্ছে। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরে তা কার্যকরও করা হয়েছিল। এসপিজি প্রোটোকল অনুযায়ী অত্যাবশ্যকীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই গাড়ির সংখ্যা কমানো হয়। হায়দরাবাদে তাঁর ভাষণের পরপরই গুজরাট ও অসমে কনভয়ে গাড়ির সংখ্যা কমানো হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, নতুন কোনও যানবাহন না কিনে, যেখানে সম্ভব, তাঁর কনভয়ে বৈদ্যুতিক যান অন্তর্ভুক্ত করতে।

