Friday, August 7, 2026
বাড়ি জাতীয় ভারত সফরে আন্নালেনা বেয়ারবক, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

ভারত সফরে আন্নালেনা বেয়ারবক, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

ভারত সফরে আন্নালেনা বেয়ারবক, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮০ তম অধিবেশনের সভাপতি আন্নালেনা বেয়ারবক মঙ্গলবার ভারত সফরে এসেছেন। নতুন দিল্লিতে এসে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এদিনই দিল্লিতে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে। বেয়ারবক রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়ে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় কর্মসূচিতেও যোগ দেবেন তিনি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha