Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় নেপালে তীর্থযাত্রিবাহী গাড়ি দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২১ জন

নেপালে তীর্থযাত্রিবাহী গাড়ি দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২১ জন

নেপালে তীর্থযাত্রিবাহী গাড়ি দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত ২১ জন

কাঠমান্ডু, ২৩ এপ্রিল (হি. স.) : নেপালের স্বর্গদ্বারী তীর্থে যাওয়ার পথে ভারতীয় তীর্থযাত্রিবাহী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন তীর্থযাত্রী।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ভিংরি থেকে স্বর্গদ্বারী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি। পথেই নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২৫-৩০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি। আহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। স্থানীয় মানুষ ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ভিংরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত ১০ জনকে বুটওয়ালের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মৃত শিশুটির পরিচয় এখনও জানা যায়নি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha