Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় ৫০ বছরের রেকর্ড ভেঙে ভোটদান, বাংলায় পরিবর্তনের ইঙ্গিত : মোদী

৫০ বছরের রেকর্ড ভেঙে ভোটদান, বাংলায় পরিবর্তনের ইঙ্গিত : মোদী

৫০ বছরের রেকর্ড ভেঙে ভোটদান, বাংলায় পরিবর্তনের ইঙ্গিত : মোদী

কৃষ্ণনগর, ২৩ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে রেকর্ড অংশগ্রহণের দাবি করে বাংলায় পরিবর্তনের ইঙ্গিত দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। বৃহস্পতিবার নদিয়া উত্তর ও দক্ষিণ বিজেপির সংগঠনিক জেলার উদ্যোগে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড-এ আয়োজিত এক জনসভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।প্রধানমন্ত্রী বলেন, প্রথম দফার ভোটে দুপুরের মধ্যেই প্রায় সব আসনে উল্লেখযোগ্য হারে ভোট পড়েছে, যা গত ৫০ বছরের নিরিখে বিরল। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনার জন্য তিনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া-কে সাধুবাদ জানান এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের জন্য অভিনন্দন জানান। সভায় উপস্থিত হয়ে বিজেপি নেতৃত্ব প্রধানমন্ত্রীর হাতে চৈতন্য মহাপ্রভু-এর মূর্তি তুলে দিয়ে শুভেচ্ছা জানায়। বক্তব্যে মোদী বলেন, অতীতের তুলনায় এবারের ভোট অনেকটাই শান্তিপূর্ণ এবং তিনি এই ভোটকে “গণতন্ত্রের উৎসব” বলে উল্লেখ করেন।রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “আমি ঝাল মুড়ি খেলাম, আর ঝাল লাগলো তৃণমূলের।” আগামী ৪ মে বিজেপির জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি সুশাসন প্রতিষ্ঠার আশ্বাস দেন। এদিনের সভায় লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং গোটা শহরজুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিজেপির জেলা ও শীর্ষ নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha