বাড়িজাতীয়কেন্দ্রের উচিত পুরানো বিলটি ফিরিয়ে আনা : প্রিয়াঙ্কা গান্ধী

কেন্দ্রের উচিত পুরানো বিলটি ফিরিয়ে আনা : প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ১৮ এপ্রিল (হি.স.): মহিলা সংরক্ষণ সম্পর্কিত ২০২৩ সালের বিলটি ফিরিয়ে আনার দাবি জানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। শনিবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রিয়াঙ্কা বলেন, কেন্দ্রের উচিত পুরানো বিলটি ফিরিয়ে আনা। উল্লেখ্য, লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণের লক্ষ্যে সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল লোকসভায় পাস হয়নি। বিল নিয়ে গতরাতে ভোটাভুটির সময়ে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হওয়ায় তা পাস করা সম্ভব হয়নি।

এ প্রসঙ্গে শনিবার প্রিয়াঙ্কা বলেন, “তাঁদের (কেন্দ্রের) উচিত সোমবার, অবিলম্বে পুরোনো নারী বিলটি আনা, যেটি সব দলের সমর্থনে পাস হয়েছিল। সোমবার সংসদ বসান, বিলটি আনুন এবং দেখা যাক কে নারী-বিরোধী। আমরা সবাই আপনাদের ভোট দেব এবং সমর্থন করব।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য