Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার ছক বানচাল পঞ্জাব পুলিশের

সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার ছক বানচাল পঞ্জাব পুলিশের

সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার ছক বানচাল পঞ্জাব পুলিশের

চণ্ডীগড়, ১৬ এপ্রিল (হি.স.): সীমান্ত পেরিয়ে জঙ্গি হানার ছক বানচাল করল পঞ্জাব পুলিশ। পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট একটি জঙ্গি মডিউলের পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে। অমৃতসর ও মোহালি পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে এক জনকে। উদ্ধার হয়েছে চারটি হ্যান্ড গ্রেনেড, দু’টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাগুলি। পঞ্জাব পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ধৃতের সঙ্গে বিদেশি জঙ্গিদের যোগ ছিল এবং চণ্ডীগড়ে গ্রেনেড হানায় অভিযুক্তদের সঙ্গেও তার যোগ রয়েছে।

প্রাথমিক তদন্তে এও জানা গেছে, ধৃত ব্যক্তি বিদেশে থাকা 'হ্যান্ডলার'দের নির্দেশে কাজ করছিল এবং চণ্ডীগড়ে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত জঙ্গি মডিউলয়ের সঙ্গে তার যোগ রয়েছে। এই মডিউলের অন্যান্য সদস্যদের শনাক্ত করা, তাদের অবস্থান জানা ও গ্রেফতারের জন্য তদন্ত চলছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha