Friday, August 7, 2026
বাড়ি জাতীয় জন্মবার্ষিকীতে জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

জন্মবার্ষিকীতে জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

জন্মবার্ষিকীতে জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধার্ঘ্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): জন্মবার্ষিকীতে মহাত্মা জ্যোতিবা ফুলেকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করলো গোটা দেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ বিশিষ্টজনেরা তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সংসদ চত্বরের প্রেরণা স্থলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার সকালে মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান।

এছাড়াও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ মহাত্মা জ্যোতিবা ফুলের ২০০-তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। উল্লেখ্য, জ্যোতিরাও ফুলে, যিনি জ্যোতিবা ফুলে নামেও পরিচিত, তিনি ছিলেন মহারাষ্ট্রের একজন সমাজকর্মী, সমাজ সংস্কারক এবং লেখক। তাঁর কর্মজীবন বহু ক্ষেত্রে বিস্তৃত ছিল, যার মধ্যে অস্পৃশ্যতা ও জাতিভেদপ্রথার নির্মূল এবং নারী ও নিপীড়িত জাতির মানুষদের শিক্ষাদানের প্রচেষ্টা অন্যতম।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha