Saturday, August 15, 2026
বাড়ি জাতীয় নেপালে ২৪ ঘণ্টার মধ্যে সব বেটিং অ্যাপ ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ

নেপালে ২৪ ঘণ্টার মধ্যে সব বেটিং অ্যাপ ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ

নেপালে ২৪ ঘণ্টার মধ্যে সব বেটিং অ্যাপ ও ওয়েবসাইট বন্ধের নির্দেশ

কাঠমান্ডু, ৩০ মার্চ (হি.স.): নেপাল সরকার দেশে সমস্ত ধরনের বেটিং (জুয়া) অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ জারি করেছে। ২৪ ঘণ্টার মধ্যে এই সমস্ত প্ল্যাটফর্ম বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের সুশাসন সংস্কার কর্মসূচির আওতায় যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই সিদ্ধান্ত নেয়। মন্ত্রকের নির্দেশের পর নেপাল টেলিযোগাযোগ কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাদের সঙ্গে সমন্বয় করে ইতিমধ্যেই চিহ্নিত সমস্ত বেটিং অ্যাপ ও সাইট ব্লক করার কাজ শুরু করেছে।

মন্ত্রকের মুখপাত্র উদয় বাহাদুর রানামাগর জানিয়েছেন, বর্তমান আইন অনুযায়ী বেটিং করা, করানো বা এর প্রচার করা সম্পূর্ণ বেআইনি এবং তা অপরাধ হিসেবে গণ্য হবে।

আইন অনুযায়ী, সাট্টা বা জুয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। পাশাপাশি সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

সরকার সাধারণ মানুষকে সতর্ক করে জানিয়েছে, কেউ যেন বেআইনি বেটিং অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার না করেন। কোথাও এই ধরনের কার্যকলাপ নজরে এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha