নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজঘাটে গিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন।
প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে প্রণাম জানান। এই সময় তিনি দেশের প্রতি মহাত্মা গান্ধীর অবদান এবং তাঁর আদর্শকে স্মরণ করেন।
সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় প্রধানমন্ত্রী জানান যে, সকালে রাজঘাটে গিয়ে তিনি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়েছেন। মহাত্মা গান্ধীর দৃষ্টিভঙ্গি এবং তাঁর কাজ থেকে দেশ সর্বদা অনুপ্রেরণা লাভ করবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান যে, সরকার প্রতিটি ভারতীয়র উন্নতি এবং দেশকে প্রগতিশীল ও সমৃদ্ধ করে তোলার জন্য নিরন্তর কাজ করে যাবে। মহাত্মা গান্ধীর ভাবনাকে তিনি দেশের বিকাশ ও জনকল্যাণের মূল প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি লাল কেল্লায় আয়োজিত মূল স্বাধীনতা দিবস সমারোহে অংশ নেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান