Sunday, August 9, 2026
বাড়ি জাতীয় ভারতের শক্তি দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যেই নিহিত : প্রধানমন্ত্রী

ভারতের শক্তি দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যেই নিহিত : প্রধানমন্ত্রী

ভারতের শক্তি দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যেই নিহিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ মার্চ (হি.স.): ভারতের শক্তি দেশের লক্ষ লক্ষ মানুষের মধ্যেই নিহিত, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "আজ 'মন কি বাত'-এ আমি এমন একটি উদ্যোগের কথা বলতে চাই যা দেশবাসীর অংশগ্রহণের চেতনাকে প্রতিফলিত করে। এই প্রচেষ্টাটি হলো 'জ্ঞান ভারতম' সমীক্ষা, যা আমাদের মহান সংস্কৃতি এবং সমৃদ্ধ ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত। এর উদ্দেশ্য হলো সারা দেশের পাণ্ডুলিপি সম্পর্কে তথ্য সংগ্রহ করা।"

প্রধানমন্ত্রী বলেন, "এই সমীক্ষায় যোগদানের একটি উপায় হলো 'জ্ঞান ভারতম' অ্যাপ। আপনার কাছে যদি কোনও পাণ্ডুলিপি বা সে সম্পর্কে কোনও তথ্য থাকে, তবে 'জ্ঞান ভারতম অ্যাপ'-এ তার ছবি শেয়ার করুন। প্রতিটি এন্ট্রির তথ্য নথিভুক্ত করার আগে যাচাই করা হয়। আমি আনন্দিত যে, এখন পর্যন্ত মানুষেরা হাজার হাজার পাণ্ডুলিপি শেয়ার করেছেন।"

'মন কি বাত'-এর ১৩২-তম পর্বে প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারত বিশ্বের নবীনতম দেশ। যখন দেশ গড়ার কাজে যুবশক্তির সদ্ব্যবহার করা হয়, তখন তা বিপুল সমর্থন জোগায়। দেশ গড়ার এই দায়িত্ব পালনে 'মেরা যুব ভারত' অর্থাৎ 'আমার ভারত' সংস্থাটি একটি মুখ্য ভূমিকা পালন করে। এই সংস্থাটি দেশের যুবকদের বিভিন্ন ইতিবাচক উন্নয়নের সঙ্গে যুক্ত করছে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha