Monday, August 10, 2026
বাড়ি জাতীয় চৈত্র নবরাত্রির নবম দিনে সিদ্ধিদাত্রীর আরাধনা, দেবীর কাছে প্রার্থনা প্রধানমন্ত্রীর

চৈত্র নবরাত্রির নবম দিনে সিদ্ধিদাত্রীর আরাধনা, দেবীর কাছে প্রার্থনা প্রধানমন্ত্রীর

চৈত্র নবরাত্রির নবম দিনে সিদ্ধিদাত্রীর আরাধনা, দেবীর কাছে প্রার্থনা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): চৈত্র নবরাত্রির নবম দিন (মহা নবমী) দেবী সিদ্ধিদাত্রীর আরাধনায় উৎসর্গীকৃত, যিনি ভক্তদের সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন। এই দিনে মা দুর্গার নবম রূপের পুজো করা হয় এবং অনেকেই কুমারী পুজো করে থাকেন। চৈত্র নবরাত্রির নবম দিনে দিল্লি, মধ্যপ্রদেশ, জম্মু-সহ দেশের বিভিন্ন দুর্গা মন্দিরে পূজার্চনা করেন ভক্তরা।

দেবী সিদ্ধিদাত্রীর কাছে এদিন প্রার্থনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, মা সিদ্ধিদাত্রীকে প্রণাম! দেবী নিজের সকল ভক্তকে তাঁদের লক্ষ্য পূরণে আশীর্বাদ করুন। প্রধানমন্ত্রী আরও জানান, মাতৃদেবীর আরাধনা ভক্তদের মধ্যে অসাধারণ শক্তি সঞ্চার করে, যা তাঁদের সফলতার আত্মবিশ্বাসে পূর্ণ করে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha