Monday, August 10, 2026
বাড়ি জাতীয় জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিমানভাড়ায় বড়সড় বৃদ্ধির আশঙ্কা

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিমানভাড়ায় বড়সড় বৃদ্ধির আশঙ্কা

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিমানভাড়ায় বড়সড় বৃদ্ধির আশঙ্কা

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): পশ্চিম এশিয়ার সাম্প্রতিক সংঘাতের জেরে বিশ্ববাজারে জেট ফুয়েলের দাম ব্যাপক বেড়েছে। বিগত এক মাসে এই জ্বালানির দাম ১০০ শতাংশেরও বেশি বেড়ে যাওয়ায় বিমান পরিষেবায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্রের খবর, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম ২০ ফেব্রুয়ারি যেখানে ব্যারেল প্রতি প্রায় ৯৫.৯০ ডলার ছিল, তা বর্তমানে বেড়ে প্রায় ১৯৭ ডলারে পৌঁছেছে। এর ফলে বিমান সংস্থাগুলির খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিমান সংস্থাগুলির মতে, মোট পরিচালন খরচের বড় অংশই জেট ফুয়েলের পেছনে ব্যয় হয়। ফলে এই মূল্যবৃদ্ধির চাপ সামাল দিতে না পারলে বিমানভাড়া বাড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে। ইতিমধ্যেই সংস্থাগুলি কেন্দ্রীয় সরকারের কাছে বিমানবন্দর চার্জ ও কর কমানোর দাবি জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে একাধিক দেশের আকাশসীমা আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকায় বিমানগুলিকে দীর্ঘ পথ ঘুরে উড়তে হচ্ছে। এতে জ্বালানি খরচ আরও বেড়ে যাচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আগামী দিনে বিমান ভাড়া বৃদ্ধি প্রায় অনিবার্য বলেই মনে করা হচ্ছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha