Friday, August 7, 2026
বাড়ি জাতীয় রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা

রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা

রামমন্দির ভক্তদের ঢল, পুণ্যার্থীদের আগমনে জমজমাট অযোধ্যা

অযোধ্যা, ২৬ মার্চ (হি.স.): রামনবমী উপলক্ষ্যে পুণ্যার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠেছে রামনগরী অযোধ্যা। বৃহস্পতিবার সকাল থেকেই বিপুল সংখ্যক ভক্তদের আগমন হয় অযোধ্যায়। বহু পুণ্যার্থী রামমন্দিরে পূজার্চনা ও রামলালার দর্শন করেন। এই উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

তবে, জ্যোতিষাচার্য পণ্ডিত রাকেশ তিওয়ারি বলেন, "সমস্ত 'সংযোগ' ২৭ তারিখে ঘটছে, তাই রাম নবমী ২৭ মার্চ - শুক্রবার পালিত হবে। অযোধ্যার রাম মন্দিরে 'সূর্যতিলক'-ও সেদিনই হবে।" অর্থাৎ বৃহস্পতিবার নয়, শুক্রবারই রামনবমী পালিত হবে অযোধ্যার রামমন্দিরে। ওই দিনই 'সূর্যতিলক'ও হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha