Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা ট্রাম্পের, বিঁধলেন পূর্বতন প্রেসিডেন্টদেরও

ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা ট্রাম্পের, বিঁধলেন পূর্বতন প্রেসিডেন্টদেরও

ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা ট্রাম্পের, বিঁধলেন পূর্বতন প্রেসিডেন্টদেরও

ওয়াশিংটন, ২৬ মার্চ (হি.স.): ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি আমেরিকার পূর্বতন প্রেসিডেন্টদেরও বিঁধেছেন ট্রাম্প। তাঁর কথায়, আগের রাষ্ট্রপতিদের সাহস ছিল না। চলমান পশ্চিম এশিয়া সংঘাত প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমি এমন একটি কাজ করেছি, যা গত ৪৭ বছরে অন্য যে কোনও প্রেসিডেন্টের করা উচিত ছিল এবং আপনারা তাঁদের অনেককেই বলতে শুনেছেন, তাঁরা কাজটি করতে চেয়েছিলেন, কিন্তু তাঁদের তা করার সাহস ছিল না।"

ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, "আমাদের আর কোনও উপায় ছিল না, কিন্তু আমি ভেবেছিলাম পরিস্থিতি আরও অনেক খারাপ হতো। স্বল্প মেয়াদে, আমাদের যা করতে হতো তা হলো এই ক্যান্সারকে নির্মূল করা। আমাদের এই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হতো। সেই ক্যান্সারটি ছিল পারমাণবিক অস্ত্রধারী ইরান। আমরা একে ছেঁটে ফেলেছি। এখন আমরা একে পুরোপুরি শেষ করে দেব।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha