Monday, August 10, 2026
বাড়ি জাতীয় অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি শাহর

অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি শাহর

অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি শাহর

দক্ষিণ ২৪ পরগনা, ২ মার্চ (হি. স. ): অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের হুঁশিয়ারি দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রভন্ত্রী অমিত শাহ। সোমবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের অধীন রায়দিঘী বিধানসভায় এক সমাবেশে তিনি বলেন, আইনসিদ্ধ প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে এবং সংবিধান অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে দেশের ও সীমান্তের নিরাপত্তা সুরক্ষিত থাকে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠিত হলে প্রশাসনিক স্বচ্ছতা, কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলার হারানো অর্থনৈতিক ও সাংস্কৃতিক গৌরব পুনরুদ্ধার হবে—এই বিশ্বাস ব্যক্ত করেন অমিত শাহ। তিনি রাজ্যের মানুষের কাছে পরিবর্তনের পক্ষে সমর্থন জানিয়ে বলেন, এই পরিবর্তনই বাংলার জন্য এক সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের পথ প্রশস্ত করবে।

নারী ক্ষমতায়ন, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা প্রবৃতির আশ্বাসের পাশাপাশি তিনি এ দিন বলেন, * বাংলায় সক্রিয় বহিরাগত মাফিয়া চক্র সম্পূর্ণরূপে নির্মূল করা হবে,

* রাজনৈতিক আশ্রয়ে থাকা অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে,

* বিশেষ করে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা আরও জোরদার করা হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha