Wednesday, February 4, 2026
বাড়িজাতীয়ভুবনেশ্বর স্টেশনে মাতাল পুরাণ! ‘অমৃত ভারত’ আটকে দিল মত্ত যুবক 

ভুবনেশ্বর স্টেশনে মাতাল পুরাণ! ‘অমৃত ভারত’ আটকে দিল মত্ত যুবক 

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৮ জানুয়ারি : মদ্যপ যুবকের কীর্তিতে স্টেশনে ঢোকার মুখেই থমকে গেল অমৃত ভারত এক্সপ্রেস! একেবারে ট্রেন লাইনের উপরেই বসে যুবক। যা নিয়ে রবিবার সকালে একেবারে হুলস্থূল পড়ে যায় ওড়িশার ভুবনেশ্বরে। শুধু তাই নয়, ঘটনার জেরে লাইনের উপরেই দাঁড়িয়ে পড়ে পর পর বেশ কয়েকটি ট্রেন। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। যদিও ঘটনার পরেই মদ্যপ ওই যুবককে গ্রেপ্তার করে রেল পুলিশ। ইতিমধ্যে ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, মত্ত অবস্থাতেই ধৃত ওই যুবক এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি।

কিন্তু ঘটনাটি জানেন কি ঘটেছিল? রেল আধিকারিকরা জানিয়েছেন, এদিন সকালে ভুবনেশ্বর স্টেশনে ঢুকছিল রাঙাপানি-নাগারকয়েল অমৃত ভারত এক্সপ্রেস। সেই সময় মত্ত অবস্থায় এক যুবক হঠাৎ করেই লাইনের উপরে বসে পড়েন। বারবার চালক হর্ন বাজালেও কাজের কাজ কিছু হয়নি! রেললাইনেই একেবারে ঠাই বসে থাকেন ওই মত্ত যুবক। ফলে সজোরে ব্রেক কষতে হয় ট্রেনটিকে। আধিকারিকদের কথায়, ব্যস্ত সময় ভুবনেশ্বর স্টেশনে ঢোকার মুখে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ফলে ওই লাইনে দাঁড়িয়ে পড়ে একের পর ট্রেন। চূড়ান্ত ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আরপিএফের আধিকারিকরা। লাইন থেকে একেবারে জোর করে মত্ত যুবককে টেনে তোলা হয়। রেল আধিকারিকরা জানিয়েছেন, ধৃত ওই যুবকের নাম পি আপ্পান্না রাও। বাড়ি লক্ষ্মী সাগর এলাকায়। মত্ত অবস্থাতেই তিনি এই কাণ্ড ঘটিয়েছেন। আইন মেনে ধৃতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও রেলের তরফে জানানো হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য