Wednesday, February 4, 2026
বাড়িজাতীয়আদালতে লালুর দুই পুত্রের মুখোমুখি সাক্ষাতে হুলুস্থুল কাণ্ড

আদালতে লালুর দুই পুত্রের মুখোমুখি সাক্ষাতে হুলুস্থুল কাণ্ড

স্যন্দন ডিজিটেল ডেস্ক ০৯ জানুয়ারি : রক্তের সম্পর্ক হলেও একে অপরের প্রবল বিরোধী দুই ভাই। বিহার রাজনীতির অলিন্দে সে কথা কারও অজানা নয়। লালুর এহেন দুই পুত্র তেজপ্রতাপ ও তেজস্বী যাদব এবার মুখোমুখি আদালত চত্বরে। যদিও তাঁদের সে সাক্ষাৎ মোটেই মধুর হল না। বরং তেজস্বীকে দেখে মারমুখি হয়ে উঠলেন দাদা তেজ। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বিহার রাজনীতিতে।

শুক্রবার দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে ছিল জমির বিনিময়ে চাকরি মামলার শুনানি। সেখানেই উপস্থিত হয়েছিলেন লালুপ্রসাদ যাদবের দুই পুত্র ও কন্যা মিসা ভারতী। মামলার শুনানির পর লিফট ধরে বাইরে আসছিলেন তেজস্বী ও মিসা। তাঁদের সঙ্গে ছিলেন সঞ্জয় যাদব। সেই সময়েই নিজের উকিলদের সঙ্গে উলটো দিক থেকে আসছিলেন তেজপ্রতাপ। দু’জনের দেখা হলেও কেউ কাউকে মুখে কিছু বলেননি। তবে তেজস্বী তেজকে কিছু একটা ইশারা করেন এতেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তেজপ্রতাপ। প্রবল রাগের ছাপ দেখা যায় তাঁর চোখে মুখে। ঘটনার একটি ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, লিফটের সামনে তেজস্বীর দিকে রাগি চোখে তাকিয়ে রয়েছেন তেজ। তাঁকে সামলাচ্ছেন অন্যান্য আইনজীবীরা। কয়েক সেকেন্ড পর অবশ্য যে যার গন্তব্যের দিকে এগিয়ে যান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য