Tuesday, February 3, 2026
বাড়িজাতীয়কেরলে নারকীয় হত্যাকাণ্ড! বাংলাদেশি সন্দেহে পিটিয়ে ‘খুন’ ছত্তিশগড়ের যুবক, গেপ্তার ৫

কেরলে নারকীয় হত্যাকাণ্ড! বাংলাদেশি সন্দেহে পিটিয়ে ‘খুন’ ছত্তিশগড়ের যুবক, গেপ্তার ৫

স্যন্দন ডিজিটেল ডেস্ক ২১ ডিসেম্বর : কাজের খোঁজে কেরলে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ছত্তিশগড়ের এক পরিযায়ী কর্মীর। বাংলাদেশি সন্দেহে ৩১ বছরের রামনারায়ণ বাঘেলকে ‘গণপিটুনি’তে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ছত্তিশগড়ের শক্তি জেলার বাসিন্দা রামনারায়ণ। গত ১৭ ডিসেম্বর পালাক্কড় জেলার আট্টাপাল্লাম অঞ্চলে তাঁকে পটিয়ে খুন করা হয়েছে। নৃশংস হত্যার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, ‘তুই বাংলাদেশি’ বলে এলোপাথাড়ি লাথ-ঘুসি-চড় মারা হচ্ছে ছত্তিশগড়ের বাসিন্দা যুবককে। অর্ধমৃত রামনারায়ণকে এক সময় জিজ্ঞেস করা হয়, ‘কোন ভাষায় কথা বলিস?’ সে অবশ্য বর্বর অত্যাচারে কথা বলার অবস্থায় ছিল না। একটা সময় যন্ত্রণা ডিঙিয়ে জানায়, গ্রামে বোন রয়েছে। ভিড়ের মধ্যে কেউ একজন বলে ওঠে, ‘তোর বোনও বাংলাদেশি’। নারকীয় অত্যাচারে এক সময় মৃত্যু হয় রামনারায়ণ বাঘেলের।

দেহ ময়নাতদন্ত করা চিকিৎসকরা জানিয়েছেন, মৃত যুবকের শরীরে ৮০টি আঘাতের চিহ্ন মিলেছে। প্রাণঘাতী আঘাত করা হয়েছে মাথায়। এছাড়াও পেটে, বুকে এবং পিঠে অসংখ্য ক্ষতচিহ্ন ছিল। বিভিন্ন অঙ্গের ভিতরে রক্তপাতে মৃত্যু হয়েছে রামনারায়ণের। ইতিমধ্যে কেরল পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করেছে। হত্যাকাণ্ডের পরদিন পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

মৃত যুবকের তুতো ভাই শশীকান্ত বাঘেল জানান, আট ও দশ বছরের দুই সন্তান রয়েছে রামনারায়ণের। শোকের পাশাপাশি অন্ধকার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন পরিবারটি। সরকারি সাহায্যের দাবি করেছেন শশীকান্ত। ন্যক্কারজনক ঘটনায় মুখ খুলেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিজয় শর্মা। নিহত রামনারায়ণের বাঘেলের পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তথাপি প্রশ্ন থেকে উঠছে, নিহত যুবককে নয় ভুল করে বাংলাদেশি ভাবা হয়েছিল, কিন্তু বাংলাদেশি হলেই পিটিয়ে খুন করা হবে কেন? যদি সে অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে থাকে, তবে আইনানুগ শাস্তি দিতে পারে একমাত্র সরকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য