Monday, July 27, 2026
বাড়ি জাতীয় ‘জন্মদিনেই কংগ্রেসের ভরাডুবি দেখলেন নেহরু’, বিহারের ফল ঘিরে মজার মিমে মজে নেটপাড়া

‘জন্মদিনেই কংগ্রেসের ভরাডুবি দেখলেন নেহরু’, বিহারের ফল ঘিরে মজার মিমে মজে নেটপাড়া

‘জন্মদিনেই কংগ্রেসের ভরাডুবি দেখলেন নেহরু’, বিহারের ফল ঘিরে মজার মিমে মজে নেটপাড়া

স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৪ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনে ধরাশায়ী মহাগটবন্ধন। আরজেডি, কংগ্রেস, বাম-সকলেরই কার্যত হাতে হ্যারিকেন দশা। আর বিরোধী জোটের এহেন বেহাল দশা নিয়েই তৈরি হয়েছে অজস্র মজার মিম। নেটদুনিয়ায় হাসির রোল উঠেছে সেসব মিম ঘিরে। জওহরলাল নেহরু থেকে শুরু করে প্রশান্ত কিশোর, মিমের মুখ হয়ে উঠেছেন তাবড় নেতারা।

২৪৩ আসনের বিহার বিধানসভায় অন্তত ২০০টি আসন জিততে চলেছে এনডিএ। এসআইআর-সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করলেও জনমানসে দাগ কাটতে পারেনি মহাগটবন্ধন। শুক্রবার প্রকাশ হয়েছে বিহার ভোটের ফলাফল। এদিনই আবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস। নেটিজেনদের খোঁচা, নিজের জন্মদিনেই নিজের দলের বেহাল দশা সহ্য করতে হচ্ছে চাচা নেহরুকে! তাঁর হতাশ মুখের ছবি দেওয়া মিমের বন্যা বইছে নেটদুনিয়ায়।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান