স্যন্দন ডিজিটেল ডেস্ক ১৩ নভেম্বর : দু’দিন পরে দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দিল কেন্দ্র। বুধবার ভুটান থেকে ফিরে কেন্দ্রীয় ক্যাবিনেটের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লি বিস্ফোরণকে জঙ্গি হামলার তকমা দেওয়া হবে।
বৈঠকের পরে ক্যাবিনেট যে বিবৃতি পেশ করেছে সেখানে বলা হয়, লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছে দেশদ্রোহীরা। জঘন্য জঙ্গি হামলার তীব্র নিন্দার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি চালিয়ে যাবে ভারত।
বুধবার ক্যাবিনেট বৈঠকের শুরুতে দিল্লি বিস্ফোরণে মৃতদের শ্রদ্ধা জানাতে দু’মিনিটের নীরবতা পালন করা হয়। বিবৃতিতে জানানো হয়, বুধবারের বৈঠকে কেন্দ্রীয় ক্যাবিনেট বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। দিল্লির বিস্ফোরণকে জঙ্গি হামলা তকমা দেওয়া হয়েছে। মৃতদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে।

