Friday, August 7, 2026
বাড়ি জাতীয় বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি?

বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি?

বিহারে মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে দিলেন মোদি?

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৪ অক্টোবর : বিহারের নির্বাচনের আগে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর মুখ হিসাবে ঘোষণা করে দিয়েছে ইন্ডিয়া জোট। সঙ্গে সঙ্গেই বিরোধী মহাজোটের তরফে এনডিএ-কে চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, “আমাদের মুখ তো তেজস্বী, আপনাদের ‘দুলহা’ কে?” ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন? মোদি বললেন, নীতীশ কুমারের নেতৃত্বেই এনডিএ বিহারে সংখ্যাগরিষ্ঠতা পাবে। যদিও ভোটের পরও নীতীশ মুখ্যমন্ত্রী থাকবেন কিনা, সেটা স্পষ্ট করেননি মোদিও।

শুক্রবার বিহারের সমস্তিপুরে জনসভা করছেন প্রধানমন্ত্রী। সেই সভা থেকেই মোদি বলেন, “বিহারের এমন কোনও প্রান্ত নেই যেখানে এনডিএ সরকার বিকাশের আলো পৌঁছে যায়নি। এত আলোতে লন্ঠনের (আরজেডির প্রতীক) কী দরকার?” প্রধানমন্ত্রীর সাফ কথা, “নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ বিহারের অতীতের সব রেকর্ড ভেঙে ক্ষমতায় আসতে চলেছে।” প্রধানমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, বিহারে এনডিএর নেতা নীতীশ কুমারই। তবে ভোটের পর তিনিই মুখ্যমন্ত্রী হবেন কিনা, সেটার ইঙ্গিত প্রধানমন্ত্রী দেননি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha