স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৪ অক্টোবর : আদানি গোষ্ঠীর সঙ্গে যৌথ উদ্যোগে অন্ধপ্রদেশে ডেটা সেন্টার এবং এআই হাব তৈরি করছে গুগল। এর জন্য আগামী পাঁচ বছরে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করবে টেক জায়েন্ট সংস্থা। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার সেই সুসংবাদ দেশবাসীর সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, “অন্ধ্রপ্রদেশের গতিময় শহর বিশাখাপত্তনমে গুগল এআই হাবের উদ্বোধনে আনন্দিত। বিকশিত ভারতের পথে বড় পদক্ষেপ।”

