Thursday, August 6, 2026
বাড়ি জাতীয় অন্ধ্রের বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গিয়েছে ছাদ! মৃত অন্তত ছয়, আহত আরও অনেকে

অন্ধ্রের বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গিয়েছে ছাদ! মৃত অন্তত ছয়, আহত আরও অনেকে

অন্ধ্রের বাজি কারখানায় বিস্ফোরণ, উড়ে গিয়েছে ছাদ! মৃত অন্তত ছয়, আহত আরও অনেকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৮ অক্টোবর : অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ছ’জনের। গুরুতর আহত আরও আট জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় দুর্ঘটনাটি ঘটে।

জানা গিয়েছে, ওই বাজি কারখানায় আচমকাই আগুন লাগে। তখন ওই কারখানায় বেশ কয়েক জন শ্রমিক কাজ করছিলেন। বাজি তৈরির প্রচুর মশলা, রাসায়নিক পদার্থ ওই কারখানায় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের কথায়, আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই কারখানা থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। উড়ে যায় কারখানার চাল। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। সেই সময় কয়েক জন শ্রমিক কারখানার মধ্যে আটকে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী।

দমকল বাহিনী সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনী ছাড়াও রয়েছে পুলিশ এবং উদ্ধারকারী দল। কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিষয়টা পূর্ণাঙ্গ খতিয়ে দেখা হবে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha