Tuesday, August 18, 2026
বাড়ি জাতীয় প্রধানমন্ত্রী পদে রাহুলকে চান তেজস্বী, গুরুত্ব দিতে নারাজ ‘ইন্ডিয়া’

প্রধানমন্ত্রী পদে রাহুলকে চান তেজস্বী, গুরুত্ব দিতে নারাজ ‘ইন্ডিয়া’

প্রধানমন্ত্রী পদে রাহুলকে চান তেজস্বী, গুরুত্ব দিতে নারাজ ‘ইন্ডিয়া’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ অগস্ট : বিহারের ‘ভোট অধিকার যাত্রা’ থেকে আরজেডি নেতা তেজস্বী যাদব জনতার কাছে আর্জি জানিয়েছেন, ‘আমাদের মহাজোটকে সরকারে আনুন, আমরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করব।’ এরপরেই তাঁর এই মন্তব‌্য জাতীয় রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছে। কারণ, এবারই প্রথম কংগ্রেস বাদে ইন্ডিয়া জোটের কোনও দলনেতা সরাসরি রাহুলকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে সমর্থন করেছেন। স্বাভাবিকভাবেই তেজস্বীর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। এতদিন পর্যন্ত শুধুমাত্র কংগ্রেসই রাহুলকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তুলে ধরেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তেজস্বীর এই বার্তায় শুধু বিহারেই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনা শুরু হয়েছে। ‘ইন্ডিয়া’র বাকি শরিকদলগুলি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে, কাকে বিরোধী জোটের প্রধানমন্ত্রী করা হবে তা ঠিক করার সময় এখনও আসেনি। কেউ কেউ বলছেন, তেজস্বী বিহার বিধানসভা ভোটের হিসাবে কংগ্রেস-আরজেডি জোটকে সামনে রেখে এই মন্তব‌্য করেছেন। স্বয়ং রাহুলও তেজস্বীর মন্তব্যকে গুরুত্ব দিতে চাইছেন না

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha