Tuesday, August 25, 2026
বাড়ি বিশ্ব সংবাদ শেষমেষ আমেরিকার চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে।

শেষমেষ আমেরিকার চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে।

শেষমেষ আমেরিকার চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে।

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ জুলাই : শেষমেষ আমেরিকার চাপে মাথা নত করতে হল পাকিস্তানকে। ‘দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট’ বা টিআরএফের জঙ্গিতালিকাভুক্তি নিয়ে আপত্তি নেই, এমনটাই জানাল ইসলামাবাদ।

সম্প্রতি ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশক দার বলেন, “টিআরএফকে জঙ্গিতালিকাভুক্ত করেছে আমেরিকা। তাদের এই সিদ্ধান্তে আমাদের কোনও আপত্তি নেই। যদি তাদের কাছে কোনও প্রমাণ থাকে যে পহেলগাঁও হামলায় জড়িত টিআরএফ, তাহলে আমরা আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।” তবে টিআরএফের সঙ্গে লস্কর-ই-তৈবার যোগ মানতে নারাজ দার। তাঁর বক্তব্য, “লস্করের এখন কোনও অস্তিত্ব নেই। পাকিস্তান বহু বছর আগেই সংগঠনটিকে ধ্বংস করে দিয়েছে। জঙ্গিরা জেলে বন্দি।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha