Friday, August 7, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ডি আর কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

ডি আর কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত

ডি আর কঙ্গোতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ শান্তিরক্ষী নিহত
স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ মার্চ। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জাতিসংঘের ৮ শান্তিরক্ষী নিহত হয়েছে।মঙ্গলবার নর্থ কিভু প্রদেশে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিশ্চিত করেছে। সিএনএন জানিয়েছে, নর্থ কিভুতে গত কয়েকদিন ধরেই কঙ্গোর সামরিক বাহিনী ও এম২৩ নামে পরিচিত বিদ্রোহীদের মধ্যে ‍তুমুল লড়াই চলছে।

কঙ্গোর সামরিক বাহিনীর (এফএআরডিসি) দাবি, এম২৩ বিদ্রোহীরাই হেলিকপ্টারটি গুলি করে ভুপাতিত করেছে।রুয়ান্ডা কঙ্গোর বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে বলে এর আগে এফএআরডিসি অভিযোগ করেছিল; যদিও সোমবার রুয়ান্ডার সেনাবাহিনী ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে।হেলিকপ্টার বিধ্বস্তের কারণ জানতে পারেনি ডি আর কঙ্গোর জাতিসংঘ মিশন; ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে তারা।নিহত শান্তিরক্ষীদের মধ্যে ৬ জনই পাকিস্তানি; বাকি দুইজন গিয়েছিলেন রাশিয়া ও সার্বিয়া থেকে।তাদের মৃতদেহ উদ্ধার করে নর্ভ কিভুর রাজধানী গোমায় নিয়ে যাওয়া হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha