Thursday, September 24, 2026
বাড়ি বিশ্ব সংবাদ সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের জ্যেষ্ঠ সেনাসদস্য নিহত

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের জ্যেষ্ঠ সেনাসদস্য নিহত

সিরিয়ায় ইসরায়েলের হামলায় ইরানের জ্যেষ্ঠ সেনাসদস্য নিহত

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৭ ডিসেম্বর:  সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সোমবার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের একজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রায়াত্ত সংবাদ মাধ্যম।নাম প্রকামে অনিচ্ছুক আরো তিনটি নিরাপত্তা সূত্র থেকে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানতে পেরেছে।তারা বলেছেন, নিহত উপদেষ্টার নাম সৈয়দ রাজি মুসাভি। ইরান ও সিরিয়ার মধ্যে সামরিক জোটের সমন্বয় করতে তিনি।এ বিষয়ে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারিকে প্রশ্ন করলে তিনি জবাবে বলেন, “আমি বিদেশি কোনো খবর নিয়ে মন্তব্য করতে পারবো না, এটা বা মধ্যপ্রাচ্যের অন্য কোনো খবর নিয়েও না। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থের সুরক্ষা করা অবশ্যই ইসরায়েলি সামরিক বাহিনীর দায়িত্ব।”নিহত মুসাভি রেভল্যুশনারি গার্ডের অভিজাত কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সুলাইমানির সহযোগীদের একজন ছিলেন। ২০২০ সালে যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়ে কাসেম সুলাইমানিকে হত্যা করে।

দামেস্কে ইরানের রাষ্ট্রদূত হোসেইন আকবরি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, মুসাভি দামেস্কে ইরানি দূতাবাসের একজন কূটনীতিক হিসেবে দায়িত্বরত ছিলেন। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, মুসাভিকে গুপ্তহত্যা ইসরায়েলিদের দুর্বলতাকে প্রকাশ করেছে।তিনি বলেন, “এই কাজটি এই অঞ্চলে ইহুদিবাদী শাসকদের হতাশা এবং দুর্বলতার লক্ষণ। এর জন্য তাদের অবশ্যই মূল্য দিতে হবে।”মুসাভি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ গ্রুপ একে ‘কাপুরুষোচিত কাজ’ বলে বর্ণনা করেছে।এ বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে সম্পর্কযুক্ত অজুহাতে সিরিয়ায় নানা লক্ষ্যবস্তুতে আঘাত হেনে আসছে।এ মাসের শুরুতেও সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডস এর দুই সদস্য নিহত হওয়ার খবর দিয়েছিল ইরান। যারা সামরিক উপদেষ্টা হিসেবে সিরিয়ায় কাজ করতেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha