Sunday, July 26, 2026
বাড়ি বিশ্ব সংবাদ আজ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সৌদির মুসলমানদের প্রতি আহ্বান

আজ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সৌদির মুসলমানদের প্রতি আহ্বান

আজ সন্ধ্যায় চাঁদ দেখার জন্য সৌদির মুসলমানদের প্রতি আহ্বান

স্যন্দন ডিজিটেল ডেস্ক,,২০ এপ্রিল: ১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা দেখার জন্য সৌদি আরবের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির মুসলমানেরা যাতে আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদের খোঁজ করেন, সে জন্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।সুপ্রিম কোর্ট বলেছেন, কেউ যদি খালি চোখে বা দুরবিনের মাধ্যমে এই চাঁদ দেখতে পান, তাহলে যেন পার্শ্ববর্তী আদালতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে যেন সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর সাক্ষ্য নিবন্ধন করেন।আজ সন্ধ্যায় যদি সৌদির আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তাহলে আগামীকাল শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।সৌদির আকাশে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে রোজা ৩০টি হবে। সে ক্ষেত্রে আগামী শনিবার সৌদিতে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান