Saturday, September 26, 2026
বাড়ি বিশ্ব সংবাদ  রাশিয়ার দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত ৪

 রাশিয়ার দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত ৪

 রাশিয়ার দক্ষিণাঞ্চলে গুলিতে নিহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা,২৫ নভেম্বর: রাশিয়ার একটি শহরে ৬৬ বছর বয়সী এক ব্যক্তি গুলি করে তিন জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন, জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।  বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ক্রিমস্ককের একটি শপিং এলাকায় বৃহস্পতিবার এ ঘটনাটি ঘটেছে।রাশিয়ার অনুসন্ধানী কমিটির স্থানীয় শাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, নিহতদের মধ্যে অন্তত দুই জন হামলাকারীর পূর্ব পরিচিত।‘পূর্ব শত্রুতার জের ধরে’ বন্দুকধারী ওই দুই পরিচিতকে গুলি করে, প্রাথমিক তদন্তে এমন আভাস পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।  আর নিহত তৃতীয় ব্যক্তি একজন পুরুষ, তার পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আহত ৬১ বছর বয়সী আরেক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে গুলি করতে দেখা গেছে। ভিডিওর শেষ দিকে তাকে মাটিতে পড়ে থাকা কোনো একজনকে খুব কাছ থেকে গুলি করতে দেখা যায়। তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।ক্রিমস্ক ক্রাইমিয়া উপদ্বীপের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনাদার অঞ্চলের একটি ছোট শহর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha