Wednesday, November 18, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ ফেলবে ইরান! গোপন সূত্রে খবর পেলেন মার্কিন গোয়েন্দারা, বাড়ছে আতঙ্ক

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ ফেলবে ইরান! গোপন সূত্রে খবর পেলেন মার্কিন গোয়েন্দারা, বাড়ছে আতঙ্ক

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ ফেলবে ইরান! গোপন সূত্রে খবর পেলেন মার্কিন গোয়েন্দারা, বাড়ছে আতঙ্ক

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ১৭ :  আমেরিকা-ইরান যুদ্ধে বড়সড় চাঞ্চল্য। তেহরান নাকি পরিকল্পনা করছে ‘ডার্টি বম্ব’ হামলার। এমনই দাবি মার্কিন গোয়েন্দাদের। একেবারে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক দপ্তরে হামলা চালানোর নাকি পরিকল্পনা রয়েছে। সিএনএনের সূত্রে এমনটাই জানা যাচ্ছে। মার্কিন প্রশাসনের সাতজন কর্তার সঙ্গে কথা বলেই একথা জানিয়েছে ওই মার্কিন সংবাদমাধ্যম। স্বাভাবিক ভাবেই এমন রিপোর্ট ঘিরে ক্রমেই বাড়ছে চাঞ্চল্য।


কী এই ‘ডার্টি বম্ব’? বিশেষজ্ঞ মহল বলছে, মূলত তেজষ্ক্রিয় পদার্থ প্লুটোনিয়াম দিয়ে তৈরি করা হয় এই মারণ অস্ত্র। বিস্ফোরণ হলে সাধারণ বোমার চেয়ে অনেক অনেক বেশি ক্ষতি হতে পারে। পাশাপাশি, বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটার জুড়ে এক বছরের বেশি সময় ধরে প্রভাব থেকে যায় তেজষ্ক্রিয়তার। অসুস্থ হয়ে পড়েন এলাকাবাসী। সব মিলিয়ে এমন বোমা একটি আছড়ে পড়লে ওই অঞ্চলের উপরে তো বটেই, বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে আতঙ্কের কালো ছায়া। যা হবে দীর্ঘস্থায়ী।


গোয়েন্দা রিপোর্টে মার্কিন রাজধানীর সম্ভাব্য কিছু স্থানকে টার্গেট হিসেবে বেছে নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। যা জানার পরই আপৎকালীন ভাবে মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কর্মকর্তারা সিএনএন-কে জানিয়েছেন, এই প্রস্তুতির খবর মানেই যে তাৎক্ষণিক কোনও হামলা হতে যাচ্ছে বা তেহরান এমন কোনও পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে— তা নিশ্চিত করে বলা ঠিক হবে না। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এক্ষুনি কোনও হামলার খবর নেই। হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস এক বিবৃতিতে বলেছেন, আমেরিকা পরিস্থিতির দিকে নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের মূল ভূখণ্ডের জন্য কোনও বিশ্বাসযোগ্য হামলার খবর নেই।


বলে রাখা ভালো, এমন একটা সময়ে এই হামলার আশঙ্কার কথা জানা যাচ্ছে, যখন ট্রাম্প সরে আসছেন হুমকি, হুঁশিয়ারি, সামরিক পদক্ষেপ থেকে। আর তখনই কিন্তু আস্ফালন করতে দেখা গিয়েছে ইরানকে। ‘ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-র ডেপুটি-কমান্ডার মেজর জেনারেল মোস্তফা ইজাদি গত শুক্রবার বলেন, ‘‘কোনও দেশে আমেরিকা সামরিক ঘাঁটি বানালে সেই দেশের নিরাপত্তা নিশ্চিত হবে বলে যে ধারণা প্রচলিত ছিল, তা শেষ হয়ে গিয়েছে।’’ ইজাদি যোগ করেন, ‘‘এখন আমেরিকা কাগুজে বাঘ।’’ আর এরপরই আশঙ্কা ঘনাল ‘ডার্টি বম্ব’ হামলা ঘিরে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha