Wednesday, October 28, 2026
বাড়ি বিশ্ব সংবাদ সেবুতে রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের

সেবুতে রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের

সেবুতে রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রাজনাথের


সেবু (ফিলিপিন্স), ২৮ অক্টোবর (হি.স.): ফিলিপিন্সের সেবুতে আয়োজিত ১৩-তম আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠক প্লাস-এর ফাঁকে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব এবং প্রতিরক্ষা সহযোগিতাকে আরও জোরদার করার বিষয়ে বিশদ আলোচনা হয়।

বৈঠকে দুই দেশের যৌথ সামরিক মহড়া, সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তথ্য আদান-প্রদান সংক্রান্ত কৌশলগত সমন্বয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। একই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এশিয়ার বৃহত্তম বিমান মহড়া ও প্রদর্শনী 'অ্যারো ইন্ডিয়া ২০২৭'-এ অংশগ্রহণের জন্য অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha