Thursday, September 24, 2026
বাড়ি বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্র-চিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

যুক্তরাষ্ট্র-চিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

যুক্তরাষ্ট্র-চিন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্র চিন তাদের বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ ১০ জানুয়ারি ২০২৭ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই ঘোষণা করেছেন।

আগের চুক্তির মেয়াদ ১০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে আরও দুই মাসের জন্য বর্তমান ব্যবস্থা বহাল থাকবে। এর পাশাপাশি দুই দেশ বৃহত্তর অর্থনৈতিক চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চালিয়ে যাবে।

চিনের ভাইস প্রিমিয়ার হে লিফেং-এর সঙ্গে বৈঠকের পর ২৩ সেপ্টেম্বর এই ঘোষণা করেন বেসেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন। বাণিজ্য, প্রযুক্তি এবং বৃহত্তর নিরাপত্তা সংক্রান্ত মতবিরোধ এই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়।

বেসেন্ট বলেন, দুই দেশ ছোট ছোট একাধিক চুক্তির পরিবর্তে বৃহত্তর একটি চুক্তিতে পৌঁছনোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। তবে নতুন সময়সীমার মধ্যে বড় কোনও চুক্তি সম্পন্ন হবে কিনা সে বিষয়ে তিনি নিশ্চয়তা দেননি।

তিনি জানান, চিন মার্কিন সয়াবিন কেনার ২৫ মিলিয়ন টনের প্রতিশ্রুতি পূরণ করলেও অন্যান্য মার্কিন কৃষিপণ্য কেনার ক্ষেত্রে এখনও ঘাটতি রয়েছে।

বাণিজ্য সংক্রান্ত মতবিরোধের সবকটি এখনও মিটে যায়নি বলে স্পষ্ট করেছেন বেসেন্ট।

দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI নিয়েও আলোচনার জন্য একটি যোগাযোগ ব্যবস্থা তৈরির বিষয়ে আলোচনা করছে। গুরুতর AI-সংক্রান্ত ঘটনার ক্ষেত্রে যোগাযোগের একটি চ্যানেল এবং নভেম্বরে শেনঝেনে আবার বৈঠকের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, দুই দেশকেপ্রতিপক্ষ নয়, অংশীদারহওয়া উচিত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha