কাঠমান্ডু ও নয়াদিল্লি,
১৬ সেপ্টেম্বর
(হি.স.):
নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব বুধবার নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাইয়ের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বুধবার বিদেশ মন্ত্রকে গিয়ে বিদেশসচিবের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে নেপাল-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করতে রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবের অবদানের প্রশংসা করেন বিদেশসচিব অমৃত বাহাদুর রাই। দুই দেশের মধ্যে জ্বালানি,
আন্তঃসীমান্ত পরিকাঠামো এবং জনগণের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য রাষ্ট্রদূতের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন তিনি।
এই সাক্ষাতে কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের উপ-প্রধান ড.
রাকেশ পাণ্ডে এবং রাজনৈতিক বিভাগের দ্বিতীয় সচিব গরিমা নটিয়ালও উপস্থিত ছিলেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান